1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা
রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

0
  • 4 hours ago,

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।

এদিকে শুক্রবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। গত ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক