1. Home
  2. শিক্ষা
  3. শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের ব্যাপারে যা জানালো মাউশি
শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের ব্যাপারে যা জানালো মাউশি

শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের ব্যাপারে যা জানালো মাউশি

0
  • 2 hours ago,

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনিক্যাল কোনো জটিলতা না হলে শিগগিরই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাবেন।

গত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে গত ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক