1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় প্রশাসক নিয়োগ
সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় প্রশাসক নিয়োগ

0
  • 6 hours ago,

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা—এই তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপন বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক