1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

0
  • 6 hours ago,

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ে বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার।

অন্যদিকে বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলতে নামছেন লিটন দাস।লিটনের আগে এক শ ওয়ানডে খেলা ১৩ ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, হাবিবুল বাশার ও রুবেল হোসেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক