1. Home
  2. বিশ্ব
  3. হরমুজে জাহাজ পাহারায় ইউরোপের সামরিক মিশন নিয়ে আলোচনা, ভূমধ্যসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন
হরমুজে জাহাজ পাহারায় ইউরোপের সামরিক মিশন নিয়ে আলোচনা, ভূমধ্যসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন

হরমুজে জাহাজ পাহারায় ইউরোপের সামরিক মিশন নিয়ে আলোচনা, ভূমধ্যসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন

0
  • 1 hour ago,

যুদ্ধবিরতি কার্যকর হলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে চায় ইউরোপ। এ নিয়ে একটি সামরিক মিশন চালুর বিষয়ে আজ বৈঠকে বসছে ৪০টিরও বেশি দেশ।

​ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবিত চৌকিদারির নেতৃত্ব দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তৈরী বিশৃঙ্ক্ষলা সামাল দিতে এভাবেই সামরিক শক্তি নিয়ে ময়দানে আসার পরিকল্পনা করছে ইউরোপীয় শক্তিগুলো।

যুদ্ধের মধ্যে ট্রাম্পের আহ্বানে সরাসরি সাড়া না দিয়ে এই ঘোরাপথ বেছে নিতে চাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও তারা বলছে, মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজের চলাচল নির্বিঘ্ন করতে মূলত মাইন অপসারণ, নৌ-পাহারা এবং আকাশপথে নজরদারির মতো পদক্ষেপ নেওয়া হবে।

তবে ইরান গতকালই সতর্ক করে দিয়েছে, ফ্রান্স ব্রিটেনের কোন যুদ্ধ জাহাজ হরমুজে মোতায়েন হলে সাথে সাথে হামলা করা হবে।

অন্যদিকে, ভূমধ্যসাগরের দিকে যাওয়ার পথে জিব্রাল্টারে যুক্তরাষ্ট্রের ওহাইও-শ্রেণির একটি শক্তিশালী মিসাইল সাবমেরিন প্রবেশ করতে দেখা গেছে। সাবমেরিনটির নাম  ‘ইউএসএস আলাস্কা’ এমনটাই দাবি জিওপি ওয়াচ এর।

মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহৎ এই সাবমেরিনগুলো মূলত যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এতে পারমাণবিক ওয়ারহেডযুক্ত ২০টি ‘ট্রাইডেন্ট-২ ডি৫’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর পাল্লা ৭ হাজার মাইলেরও বেশি।

এই সাবমেরিনটি সম্পূর্ণ পারমাণবিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং এতে কোনো ধরনের কনভেনশনাল অস্ত্র নেই।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক