হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা শূন্যে আনতে চায় সংযুক্ত আরব আমিরাত
হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনতে একটি “অত্যন্ত উচ্চাভিলাষী কৌশল” বাস্তবায়ন করছে সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে দেশটি ওমান উপসাগর উপকূলজুড়ে সরবরাহ ও রপ্তানি অবকাঠামো সম্প্রসারণ করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সানি আল জেইউদির মতে, এই পরিকল্পনার মূল অংশ হলো দিব্বা, ফুজাইরাহ এবং খোর ফাক্কান বন্দরের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ।
একই সঙ্গে ফুজাইরাহ হয়ে অপরিশোধিত তেল রপ্তানির সক্ষমতা দ্বিগুণ করতে দ্বিতীয় একটি পাইপলাইন নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
এর মাধ্যমে হরমুজ প্রণালীর ওপর নির্ভর না করেই অপরিশোধিত তেল, পেট্রোরসায়ন পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য জ্বালানি পণ্যের রপ্তানি নির্বিঘ্ন রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে এই প্রকল্পের বাস্তবায়ন সময়সীমা বা সম্ভাব্য ব্যয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক