হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- 2 hours ago,
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালির সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে যে, রাজনৈতিক সংকটের ক্ষেত্রে কোনো সামরিক সমাধান নেই।
তিনি যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেন, তারা যেন অন্যদের প্ররোচনায় আবারও এক ধরনের দীর্ঘস্থায়ী জটিল সংঘাতে জড়িয়ে না পড়ে।
আর পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে, যা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করছে।
আরাগচি যুক্তরাষ্ট্রের ঘোষিত প্রোজেক্ট ফ্রিডম (Project Freedom) উদ্যোগকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, প্রোজেক্ট ফ্রিডম আসলে প্রোজেক্ট ডেডলক (Project Deadlock) অর্থাৎ এটি সংকট সমাধান না করে বরং অচলাবস্থা সৃষ্টি করবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক