1. Home
  2. বিশ্ব
  3. হরমুজ প্রণালী নিয়ে কোন ধরনের ছাড় দিবে না ইরান
হরমুজ প্রণালী নিয়ে কোন ধরনের ছাড় দিবে না ইরান

হরমুজ প্রণালী নিয়ে কোন ধরনের ছাড় দিবে না ইরান

0
  • 2 days ago,

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি নিঃসন্দেহে ইরান ও ওমানের সার্বভৌমত্বের আওতাভুক্ত এবং সেখানে কোনো আন্তর্জাতিক জলপথ নেই।

তিনি বলেন, বহু বছর ধরে এই জলপথ সব জাহাজের জন্য উন্মুক্ত ছিল। ইরান ও ওমান যৌথভাবে এর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিভিন্ন সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত এসব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। তবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর আগের মতো থাকবে না বলে জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে প্রদত্ত সেবার জন্য ভবিষ্যতে ফি নেওয়া হবে এবং এসব সেবা আর বিনামূল্যে প্রদান করা হবে না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক