হরমুজ সংকটে বেড়েছে পানামার ফি
- 8 hours ago,
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে অবরোধের জেরে পানামা খালের ট্রানজিট ফি দ্বিগুণেরও বেশি বেড়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
হরমুজ সংকটের আগে নিলামে স্লট প্রতি গড় মূল্য ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার ডলার থাকলেও মার্চ-এপ্রিলে তা বেড়ে ৩ লাখ ৮৫ হাজার ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি সামুদ্রিক রুটগুলোও পরিবর্তিত হচ্ছে। বিকল্প পথ হিসেবে পানামা খালের চাহিদা বাড়ায় গত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত রেকর্ড ৬ হাজার ২৮৮টি জাহাজ এই পথ ব্যবহার করেছে।
খালের জট এড়াতে কোনো কোনো কোম্পানি নিলামে একটি স্লটের জন্য ৪ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করছে। চাহিদা সামাল দিতে বর্তমানে দৈনিক ৩৬ থেকে ৪০টি জাহাজ পারাপার করছে পানামা খাল কর্তৃপক্ষ।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক