1. Home
  2. স্বাস্থ্য
  3. হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮০ জন
হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮০ জন

হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮০ জন

0
  • 2 hours ago,

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু। রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে প্রাণ হারিয়েছে ৬৮০ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১ জন শিশু।

এ সময়ে নতুন করে ৯৫৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১১ জন।

এ সময়ের মধ্যে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭২ হাজার ৮৪৯ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক