1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চেয়েছেন তার স্ত্রী
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চেয়েছেন তার স্ত্রী

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চেয়েছেন তার স্ত্রী

0
  • 1 year ago,

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চারদিন ধরে তিনি অসুস্থ। শুরুতে জ্বরে ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরপরই হাসপাতালে ভর্তি হন রিয়াদ।

বৃহস্পতিবার (৩০) বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

অন্যদিকে, মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি শেয়ার করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই পোস্টে জান্নাতুল লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক