1. Home
  2. জাতীয়
  3. ২৫ থেকে ৩১ মে ঈদের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
২৫ থেকে ৩১ মে ঈদের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

২৫ থেকে ৩১ মে ঈদের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

0
  • 2 hours ago,

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে এবারের ঈদে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, গত ৭ মে মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক