1. Home
  2. বিশ্ব
  3. রাশিয়ার সামরিক ব্যয় নিয়ে পুতিনকে সতর্ক করলেন শীর্ষ কর্মকর্তারা
রাশিয়ার সামরিক ব্যয় নিয়ে পুতিনকে সতর্ক করলেন শীর্ষ কর্মকর্তারা

রাশিয়ার সামরিক ব্যয় নিয়ে পুতিনকে সতর্ক করলেন শীর্ষ কর্মকর্তারা

0
  • 12 hours ago,

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যে, বর্তমান সামরিক ব্যয় অব্যাহত থাকলে দেশটির বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তথ্যসূত্র: ব্লুমবার্গ।

কর্মকর্তারা প্রতিরক্ষা খাতে আরও ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছেন। তাদের মতে, এই খাতে ব্যয় হ্রাস না করলে রাশিয়ার সরকারি অর্থব্যবস্থাকে স্থিতিশীল রাখা কঠিন হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে মস্কোর অভ্যন্তরে বিরোধের এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত।

তবে পুতিন অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে প্রতিরক্ষা খাতে কাটছাঁটের বিষয়টি বিবেচনার আগে বাজেটের অন্যান্য খাত থেকে সাশ্রয়ের উপায় খুঁজে বের করা হয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক