1. Home
  2. বিশ্ব
  3. ইরানের তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় হরমুজ পার হলো ২৮টি বাণিজ্যিক জাহাজ
ইরানের তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় হরমুজ পার হলো ২৮টি বাণিজ্যিক জাহাজ

ইরানের তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় হরমুজ পার হলো ২৮টি বাণিজ্যিক জাহাজ

0
  • 2 months ago,

গত ২৪ ঘণ্টায় ইরানের নিজস্ব অনুমোদন ও কড়া নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হয়েছে অন্তত ২৮টি বাণিজ্যিক জাহাজ। IRGC নৌবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব তেলবাহী ও কনটেইনার জাহাজ সম্পূর্ণ নিরাপদে কৌশলগত এই জলপথ অতিক্রম করে। তথ্যসূত্র : স্পুটনিক।

এর আগে গত মে মাসের শুরুতেই ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (PGSA) নামে নতুন একটি সরকারি কর্তৃপক্ষ গঠন করে ইরান। এই জলপথে চলাচলকারী সমস্ত জাহাজের ট্রানজিট নিয়ন্ত্রণ এবং এর বিপরীতে ফি আদায়ের পূর্ণ ক্ষমতা এখন সরাসরি এই সংস্থার হাতে। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও খবরদারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করল তেহরান।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক