সরকার বিরোধীদের ধরতে কাজ করবে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প!
- 2 days ago,
ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, চীনের প্রতিষ্ঠান জিইজ নেটওয়ার্কস এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করছে, যা মানুষের ইন্টারনেট ব্যবহার, অবস্থানসংক্রান্ত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ এবং অন্যান্য ডিজিটাল রেকর্ড বিশ্লেষণ করতে সক্ষম। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস।
নথিগুলো অনুযায়ী, এই প্রযুক্তির উদ্দেশ্য হলো এমন ব্যক্তিদের শনাক্ত করা, যারা ভবিষ্যতে সরকারের সমালোচক বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হয়ে উঠতে পারেন।
যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই ব্যবস্থা নাগরিকদের বিস্তারিত প্রোফাইল তৈরি করার জন্য নকশা করা হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, প্রোফাইলগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সম্ভাব্য রাজনৈতিক ঝুঁকির মাত্রাও মূল্যায়ন করা হবে। অর্থাৎ তারা সরকারের জন্য কতটুকু হুমকি সেটা যাচাই করা হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক