জন্মহার কমে যাওয়ায় আগামীতে ভারতের জনসংখ্যা হ্রাস পাবে
- 5 hours ago,
ভারতের জনসংখ্যা আগামী কয়েক দশকের মধ্যে হ্রাস পেতে শুরু করতে পারে বলে জানায় দ্য ইকোনমিস্ট। এর প্রধান কারণ হিসেবে দেশটির জন্মহার ধারাবাহিকভাবে কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ভারতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার প্রায় ২.০-এ নেমে এসেছে, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ২.১-এর হারের নিচে। একসময় ভারতে অনেক পরিবারে ৬ থেকে ১১ জন পর্যন্ত সন্তান থাকা সাধারণ বিষয় ছিল।
তবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ফলে এখন অধিকাংশ পরিবার এক বা দুই সন্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনেক দম্পতি আবার মাত্র একজন সন্তান নেওয়ার সিদ্ধান্তও নিচ্ছেন।
যদিও ভারতের জনসংখ্যা এখনো বিশ্বের বৃহত্তমগুলোর একটি, তবুও বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে দেশটি জনসংখ্যাগত পরিবর্তনের নতুন পর্যায়ে প্রবেশ করবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক