বিকল্প পথে ইউরোপে জেট ফুয়েল পাঠাচ্ছে সৌদি আরব
- 2 months ago,
লোহিত সাগর দিয়ে জেট ফুয়েল পাঠানো শুরু করেছে সৌদি আরব। ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও ইউরোপ এখন আগের মতোই জ্বালানি পাচ্ছে।
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত থাকলেও সৌদি আরব নীরবে নিজেদের সরবরাহ ব্যবস্থার এই সমাধান বের করে ফেলেছে।
শিপিং ট্র্যাকার কেপলার এবং ভরটেক্সার তথ্য অনুযায়ী, লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে এখন প্রতিদিন ১ লাখ ১৮ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার ব্যারেল জেট ফুয়েল ইউরোপে যাচ্ছে—যা হরমুজ প্রণালি খোলা থাকার সময়ের সমান বা তার চেয়েও বেশি।
উল্লেখ্য, যুদ্ধের আগে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে জেট ফুয়েল সহ ইউরোপে প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল জ্বালানি যেত।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক