1. Home
  2. বাংলাদেশ
  3. কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি

0
  • 4 hours ago,

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সহায়তায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে দ্রুত মরদেহ দেশে পাঠানো যায়।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই রেমিট্যান্সযোদ্ধাদের আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে তিনি নির্দেশনা দিয়েছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক