1. Home
  2. বিশ্ব
  3. জ্বালানি সংকটে থমকে আছে ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ
জ্বালানি সংকটে থমকে আছে ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ

জ্বালানি সংকটে থমকে আছে ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ

0
  • 8 hours ago,

তীব্র জ্বালানি সংকটের কারণে ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলের কিছু উদ্ধারস্থলে খননযন্ত্র ও ক্রেন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্মীরা।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের সন্ধানকারী পরিবারগুলো জানিয়েছে, জ্বালানির অভাবে আগের দিন থেকেই ভারী যন্ত্রপাতিগুলো অলস পড়ে আছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পরিস্থিতি সামাল দিতে পুয়ের্তো লা ক্রুজ শোধনাগারে ডিজেল উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA।

একইসাথে, উদ্ধারকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সচল রাখতে পারাগুয়ানা শোধনাগার থেকে ১৫ লাখ লিটার ডিজেল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী পাওলা হেনাও।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক