তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তেহরানে অবস্থান করছেন।
ইরানের মরহুম সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ থেকে যাওয়া ১১ দলীয় জোটের প্রতিনিধিবর্গও ইরান সফর করছেন।
ইরান রাষ্ট্রীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে প্রতিরোধ গোষ্ঠীসমূহ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবর্গ শ্রদ্ধা নিবেদন করছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক