তুরস্কের সাথে যুদ্ধের আশঙ্কা নেই, তবে প্রতিরক্ষায় জোর দিচ্ছে গ্রিস
- 11 hours ago,
তুরস্কের সাথে কোনো সামরিক সংঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। তবে আঙ্কারা যেন গ্রিক সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ না পায়, সেজন্য নিজেদের প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি।
গ্রিক সংবাদমাধ্যম ‘লিবারেল’-কে দেওয়া সাক্ষাৎকারে মিতসোটাকিস বলেন, “আমরা কোনোভাবেই যুদ্ধের কথা ভাবছি না।” তবে ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বাধ্য হলেও আঙ্কারার সাথে যেকোনো আলোচনা শক্তিশালী অবস্থান থেকেই করা হবে।
যেকোনো সংকট প্রাথমিক পর্যায়েই সামাল দিতে এবং সম্পর্ক কার্যকর রাখতে তুরস্কের সাথে সার্বক্ষণিক খোলা যোগাযোগ বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন গ্রিক প্রধানমন্ত্রী।
নিউজ টুডে বিডি নিউজ ডেস্ক