1. Home
  2. বিশ্ব
  3. ইরান নিয়ে প্রসিডেন্ট ট্রাম্পের বেফাঁস মন্তব্য চলছেই
ইরান নিয়ে প্রসিডেন্ট ট্রাম্পের বেফাঁস মন্তব্য চলছেই

ইরান নিয়ে প্রসিডেন্ট ট্রাম্পের বেফাঁস মন্তব্য চলছেই

0
  • 10 hours ago,

মরহুম আলি খামেনির জানাজা এবং ইরানের সাথে পারমাণবিক চুক্তির আলোচনা নিয়ে বেশ কয়েকটি এলোমেলো মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, খামেনির জানাজায় সমবেত হওয়া ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্র চাইলেই হামলা চালাতে পারতো। কিন্তু পারমাণবিক আলোচনা টিকিয়ে রাখার স্বার্থে তারা তা করেনি।

তিনি বলেন, এক আঘাতেই সবাইকে শেষ করে দেওয়া যেত, কিন্তু আমরা তা করছি না কারণ তখন আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকতো না।

খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্মিত হয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন মানুষ সাবেক এই সর্বোচ্চ নেতাকে ঘৃণা করে। শোকপ্রকাশের এই দৃশ্যকে নকল ইঙ্গিত করে তিনি বলেন, হয়তো এগুলো লোক দেখানো কান্না।

ট্রাম্পের দাবি, চুক্তির জন্য ইরান এখন ‘মিনতি’ করছে। তবে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষই এক সপ্তাহের জন্য পারমাণবিক আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে।

এই বিরতি চলাকালে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না বলেও জানান তিনি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক