এক হাজারেরও বেশী সফরসঙ্গী নিয়ে তুরস্কে যাচ্ছেন ট্রাম্প
- 11 hours ago,
আগামী ৭-৮ জুলাই ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পৌঁছানোর আগেই সেখানকার এক গ্যাস স্টেশনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দু’টি লিমুজিন গাড়ি ‘দ্য বিস্ট’-এ জ্বালানি ভরতে দেখা গেছে।
২০১৫ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম তুরস্ক সফর। ট্রাম্পের সাথে প্রায় ১,০০০ থেকে ১,৪০০ জনের বিশাল এক বহর থাকছে।
সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প। এছাড়া আতাতুর্কের সমাধি-যাদুঘর আনিতকাবির পরিদর্শন ও সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন তিনি।
এই সফরে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক