পারমাণবিক স্থাপনার পুনর্নির্মাণ কাজ শুরু করেছে ইরান
- 10 hours ago,
ইরান পারচিনের ‘তালেকান-২’ পারমাণবিক স্থাপনার পুনর্নির্মাণ কাজ শুরু করেছে। সিএনএনের প্রকাশিত এক্সক্লুসিভ স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া এই স্থাপনাটি মূলত একটি উচ্চ-বিস্ফোরক টেস্টিং চেম্বার। ২০০০-এর দশকের শুরুতে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি ‘আমাদ’-এ এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। সাম্প্রতিক যুদ্ধের আগেই এর পরিধি দ্রুত সম্প্রসারণ করা হয়েছিল।
হামলার ঠিক আগে ভেতরের কাঠামো রক্ষার্থে ইরানের সামরিক প্রকৌশলীরা পুরো স্থাপনাটি বালি দিয়ে ঢেকে দিয়েছিলেন। বর্তমানে এর ছাদে তৈরি হওয়া তিনটি গর্ত মাত্র ১০ দিনের ব্যবধানে মেরামত করা হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক