1. Home
  2. বিশ্ব
  3. সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

0
  • 2 months ago,

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে সেখানে চলমান ১০ বছরের সামরিক মিশনের সমাপ্তি ঘটছে। এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন সেনারা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি ছেড়ে গেছে এবং পুরো প্রত্যাহার দুই মাসের মধ্যে সম্পন্ন করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইরানকে ঘিরে উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

মূলত মার্কিন মতে, এসডিএফ/ওয়াইপিজি এর বড় অংশে ভেঙে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা–এর অধীনে সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত হতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আর প্রয়োজন নেই।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক