1. Home
  2. বিশ্ব
  3. কাতার ও বাহরাইনে ধ্বংস হওয়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার পুনর্নির্মাণে লাগতে পারে কয়েক বছর
কাতার ও বাহরাইনে ধ্বংস হওয়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার পুনর্নির্মাণে লাগতে পারে কয়েক বছর

কাতার ও বাহরাইনে ধ্বংস হওয়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার পুনর্নির্মাণে লাগতে পারে কয়েক বছর

0
  • 2 days ago,

কাতার ও বাহরাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস— পুনর্নির্মাণে লাগতে পারে কয়েক বছর। আন্তর্জাতিক ম্যাগাজিন ফরেন পলিসি তার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার AN/FPS-132 (কাতার) এবং

AN/TPS-59 (বাহরাইন) ইরানের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। এখন সেগুলো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক্ষেত্রে কাতারে স্থাপিত AN/FPS-132 রাডারটি পুনর্নির্মাণ করতে প্রায় ৫ থেকে ৮ বছর সময় লাগতে পারে এবং এতে খরচ হতে পারে প্রায় ১.১ বিলিয়ন ডলার।

অন্যদিকে বাহরাইনে ব্যবহৃত AN/TPS-59 রাডারটি পুনরায় তৈরি করতে Lockheed Martin-এর ১২ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। এটির সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় ৫০ থেকে ৭৫ মিলিয়ন ডলার।

রাডারগুলো পুনর্নির্মাণের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদানের কারণে। এসব উন্নত সামরিক ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত গ্যালিয়াম ধাতুর বৈশ্বিক সরবরাহের প্রায় ৯৮ শতাংশই চীনের নিয়ন্ত্রণে রয়েছে।

আর তাই এই সরবরাহ নির্ভরতার কারণে নতুন রাডার তৈরি ও প্রতিস্থাপনের সময় আরও বাড়তে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক