1. Home
  2. বাংলাদেশ
  3. পরিবেশ
  4. দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে বেইজিং, দ্বিতীয় অবস্থানে ঢাকা
দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে বেইজিং, দ্বিতীয় অবস্থানে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে বেইজিং, দ্বিতীয় অবস্থানে ঢাকা

0
  • 16 hours ago,

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এবং রোববারের তুলনায় বায়ুর মানের অবনতি হয়েছে। ছুটির কারণে নগরী অনেকটা ফাঁকা থাকলেও দূষণ পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

বর্তমানে ঢাকার দূষণ স্কোর ১৭৭ যা সরাসরি অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। এই তালিকায় ৭৮ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ায় শহর ইনচিয়ন। চীনের উহান ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ এবং দক্ষিণ উগান্ডার কাম্পালা পঞ্চম অবস্থানে রয়েছে।

দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক