ইরানের নৌবাহিনী মার্কিন বাহিনীকে গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত: মোজতবা খামেনি
- 5 hours ago,
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, মার্কিন বাহিনীকে গুঁড়িয়ে দিতে ইরানের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানি সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং তার শহীদ বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জন্মদিন উপলক্ষে এক বিবৃতিতে তিন এ কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে ইরানি সশস্ত্র বাহিনীর দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানের দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক দুর্বলতা সারা বিশ্বের সামনে উন্মোচন করে তাদের অপদস্থ করেছে।
যেকোনো মুহূর্তে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ‘বজ্রপাতের মতো’ আঘাত হানতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রয়েছে এবং নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক