1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তি ফাঁস!
যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তি ফাঁস!

যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তি ফাঁস!

0
  • 10 hours ago,

সাম্প্রতিক এক খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার বিস্তারিত উঠে এসেছে। যা সাংবাদিক অমিত সেগাল (Amit Segal) সহ বিভিন্ন সূত্র প্রকাশ করেছে। তবে এখনো কোনো পক্ষই এতে চূড়ান্ত সম্মতি দেয়নি।

প্রস্তাব অনুযায়ী—

ইরান ১৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, তবে চিকিৎসা-সংক্রান্ত গবেষণা রিয়্যাক্টরের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

৬০% ও ২০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের একটি অংশ রিয়্যাক্টর জ্বালানিতে রূপান্তর করা হবে এবং বাকি অংশ কম মাত্রায় নামিয়ে আনা হবে, এবং তা ইরানের ভেতরেই থাকবে।

পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধান থাকবে।

হরমুজ প্রণালী খোলা রাখা হবে, তবে টোল আদায়ের সুযোগ থাকতে পারে।

যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে।

বিদেশে জব্দ থাকা ইরানের অন্তত ২০ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা হবে।

একটি ‘অনাক্রমণ’ চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেবে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কংগ্রেস অনুমোদিত চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক