1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. এবার বিদেশি লিগে দলের মালিক হলেন গেইল
এবার বিদেশি লিগে দলের মালিক হলেন গেইল

এবার বিদেশি লিগে দলের মালিক হলেন গেইল

0
  • 4 hours ago,

ক্যারিবীয়ান মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে এবার মালিকের ভূমিকায় দেখা যাবে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হয়েছেন গেইল।

ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল।

ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।

সগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় এসে বেশ খুশি গেইল। তিনি বললেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক