1. Home
  2. বাণিজ্য
  3. ১মে থেকে ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিলো ইউএই
১মে থেকে ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিলো ইউএই

১মে থেকে ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিলো ইউএই

0
  • 5 days ago,

তেল রফতানিকারক দেশগুলোর শক্তিশালী সংগঠন ‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে ১ মে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক ‘ব্যবসায়িক হাব’ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, চলমান যুদ্ধে ইরানের হামলা থেকে রক্ষা করতে প্রতিবেশী আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। মূলত, এই ক্ষোভ থেকেই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

একই সাথে আমিরাত ঘোষণা দিয়েছে, তারা এখন ইচ্ছামতো তেল উৎপাদন বৃদ্ধি করবে যাতে করে বিশ্ববাজারে তেলের চাহিদা মেটাতে পারে। আর এখন তারা বাজার নিয়ন্ত্রণে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেনা।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ‘ওপেক’ জোট বিশ্বের তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি নিয়ন্ত্রণ করে থাকে। আমিরাতের মতো প্রভাবশালী উৎপাদনকারী দেশ জোট থেকে বেরিয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের বাজারে ওপেকের একচ্ছত্র আধিপত্য যেমন হুমকির মুখে পড়ল, তেমনি জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট এবং টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আমিরাতের এই সিদ্ধান্ত ওপেক-এর কার্যত নেতা সৌদি আরবের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

সৌদি সংবাদমাধ্যমগুলো সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে। একইসাথে রিয়াদ সতর্ক করে দিয়ে বলেছে যে, আমিরাতের এই পদক্ষেপের ফলে সৌদি আরব এখন নিজের তেল নীতি পুনর্মূল্যায়ন করতে বাধ্য হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক