রাষ্ট্রীয় স্থাপনায় ট্রাম্পের নাম-ছবি ব্যবহারে বিতর্ক
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারি ভবন, পাসপোর্ট, মুদ্রা এবং জাতীয় উদ্যানের পাসে প্রেসিডেন্টের নাম ও ছবি যুক্ত করছে—যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন আত্মপ্রচারমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানাচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (Department of Justice) ভবনে ইতোমধ্যে ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত বড় ব্যানার টাঙানো হয়েছে।
এছাড়া কেনেডি সেন্টারের সঙ্গে তার নাম যুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মিন্ট (U.S. Mint) ২৫০তম বার্ষিকী উপলক্ষে তার ছবি সম্বলিত স্বর্ণমুদ্রা প্রকাশ করছে। নতুন করে ইস্যু করতে যাওয়া পাসপোর্টেও প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সমালোচকরা এই উদ্যোগকে বিংশ শতাব্দীর স্বৈরশাসকদের ব্যক্তিপূজাভিত্তিক সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তাদের মতে, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশে রূপান্তরের প্রচেষ্টা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক