ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন প্রথম বিদেশি বোলার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুইশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।
রোববার (৩ মে) আইপিএলের ৪৫তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের নারিন। এর মধ্যে হায়দারাবাদের ইশান কিশানকে শিকার করে আইপিএলের ইতিহাসে দুইশ উইকেট পূর্ণ করেন তিনি।
তবে আইপিএলের তৃতীয় বোলার হিসেবে দুইশ উইকেটের ক্লাবে নাম লেখান নারিন। এর আগে এই তালিকায় নাম তুলেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও পেসার ভুবেনশ্বর কুমার।
এখন পর্যন্ত ১৮৩ ম্যাচ খেলে ২২৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন চাহাল। দ্বিতীয় স্থানে আছেন ভুবেনশ্বর। ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট নিয়েছেন তিনি।
তৃতীয় স্থানে থাকা নারিন ১৯৭ ম্যাচে ২০১ উইকেট সংগ্রহ করেছেন। সব আসরেই কলকাতার হয়েই খেলেছেন তিনি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক