1. Home
  2. জাতীয়
  3. সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে: কৃষিমন্ত্রী
সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে: কৃষিমন্ত্রী

সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে: কৃষিমন্ত্রী

0
  • 3 hours ago,

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকে তিনি এ কথা বলেন।

এর আগে গত ৩ মে মন্ত্রী বলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও তা খুব বড় পরিমাণ নয়। তারপরও যে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তিন মাস সহায়তা দেবে সরকার।

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে গবাদি পশুর কোনো সংকট হবে না। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশেরও কোনো সুযোগ নেই।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক