1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক করলেন ওবামা, মার্কিন প্রশাসনের বিভক্তি
ইরান যুদ্ধ নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক করলেন ওবামা, মার্কিন প্রশাসনের বিভক্তি

ইরান যুদ্ধ নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়ে সতর্ক করলেন ওবামা, মার্কিন প্রশাসনের বিভক্তি

0
  • 3 hours ago,

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাত বড় আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এর দীর্ঘমেয়াদি পরিণতি গুরুতর হতে পারে।

ওবামা আরও জানিয়েছেন, তার ক্ষমতায় থাকার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে চাপ দিয়েছিলেন।

ওবামার মতে, নেতানিয়াহু যে যুক্তি তখন তার কাছে উপস্থাপন করেছিলেন, একই ধরনের অবস্থান পরে ডোনাল্ড ট্রাম্পের কাছেও তুলে ধরা হয়।

তবে ওবামা সেই সময় সামরিক পথের বদলে কূটনৈতিক সমাধান বেছে নেন, যার ফল ছিল ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি। তিনি এখনও মনে করেন, তার সেই সিদ্ধান্ত সঠিক ছিল—ইঙ্গিত করে বলেন, “আমার পূর্বাভাস সঠিক ছিলো।

অন্যদিকে, এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে পরামর্শ দিচ্ছেন এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অবস্থান নিয়েছেন।

উইটকফ দীর্ঘদিন ধরে ইরান–যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করছেন।

অপরদিকে প্রশাসনের অন্য অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিষয়ে অনেক বেশি হতাশাবাদী এবং তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সফল চুক্তির সম্ভাবনা কম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক