ইরানে না হলেও ভেনেজুয়েলায় সফল যুক্তরাষ্ট্র
- 22 hours ago,
ইরানের ক্ষেত্রে এখনও সফল না হলেও ভেনেজুয়েলা থেকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম ঠিকই হাতিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: প্রেস টিভি।
মার্কিন জ্বালানি দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যের সাথে এক যৌথ অভিযানে ভেনিজুয়েলার একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে ১৩.৫ কেজি অতি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো হয়েছে।
আন্তির্জাতিক আণবিক সংস্থা জানায়, একটি ‘জটিল ও সংবেদনশীল’ প্রক্রিয়ার মধ্য দিয়ে আকাশ ও সমুদ্র পথে কারাকাস থেকে এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনাকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও সমগ্র বিশ্বের জয় হিসেবে সাব্যস্ত করেছে।
উল্লেখ্য, এর আগে মাদক চোরাচালান দমনের অজুহাতে দীর্ঘ অবরোধের পর ৩ জানুয়ারি ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক