1. Home
  2. বিশ্ব
  3. হরমুজ প্রণালীতে মোতায়েন হয়েছে সাবমেরিন ডলফিন
হরমুজ প্রণালীতে মোতায়েন হয়েছে সাবমেরিন ডলফিন

হরমুজ প্রণালীতে মোতায়েন হয়েছে সাবমেরিন ডলফিন

0
  • 3 months ago,

‘পারস্য উপসাগরের ডলফিন’ খ্যাত ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলোকে হরমুজ প্রণালীতে ব্যাপক হারে মোতায়েন করা হচ্ছে। যেকোনো হুমকি মোকাবিলায় এগুলোকে সবসময় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তথ্যসূত্র: প্রেস টিভি।

তিনি জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীর তলদেশে সাবমেরিনগুলো দীর্ঘসময় ধরে ঘাপটি মেরে থাকতে পারে। এর মাধ্যমে তারা সহজেই শত্রু জাহাজের ওপর নজরদারি করা এবং প্রয়োজনে সেগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দিতে সক্ষম।

সাগরে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে সম্প্রতি ‘ডেনা’ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ডুবিতে নিহতদের স্মরণে আয়োজিত এক মহড়ায় এই সাবমেরিনগুলো পানির ওপরে ভেসে ওঠে। মহড়া শেষ হওয়ার পর গোপন মিশন চালিয়ে যেতে এগুলো আবারও পানির নিচে চলে যায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক