1. Home
  2. বিশ্ব
  3. কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ,  ইসরায়েল বলছে ভিত্তিহীন
কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ,  ইসরায়েল বলছে ভিত্তিহীন

কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ,  ইসরায়েল বলছে ভিত্তিহীন

0
  • 2 hours ago,

ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু বন্দিদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের গুরুতর অভিযোগ উঠে এসেছে মার্কিন সংবাদপত্র দ্যা নিউইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, একাধিক ফিলিস্তিনি বন্দি অভিযোগ করেছেন যে তারা ইসরায়েলি কারারক্ষী, সেনাসদস্য, বসতি স্থাপনকারী এবং গোয়েন্দাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

কিছু বন্দি দাবি করেছেন, তাদের ওপর লাঠি, ধাতব বস্তু এবং অন্যান্য জিনিস ব্যবহার করে যৌন নির্যাতন চালানো হয়েছে। নারী ও শিশু বন্দিদের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগ ব্যাপক বলে উল্লেখ করা হয়।

শিশু অধিকার সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর এক জরিপে দেখা গেছে, আটক অপ্রাপ্তবয়স্কদের অর্ধেকের বেশি হয় এ ধরনের নির্যাতনের শিকার হয়েছে, নয়তো তা প্রত্যক্ষ করেছে।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের এক তদন্ত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘কালিমা লেপন’  হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযোগ অস্বীকার করলেও ইসরায়েল এখনও আন্তর্জাতিক রেড ক্রসকে বন্দিদের সাথে একান্তে দেখা করার অনুমতি দিচ্ছে না। দীর্ঘ ১৯ মাস পর রেড ক্রসকে কারাগার পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও তা কেবল কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বর্তমানে ইসরায়েলি কারাগারে প্রায় ৯,৬০০ ফিলিস্তিনি বন্দি আছেন, যাদের মধ্যে ৮৪ জন নারী ও ৩৫০ জন শিশু।

এছাড়া কোনো অভিযোগ ছাড়াই গাজার ১,২৫১ জন বন্দিকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়েছে এবং ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৮৯ জন ফিলিস্তিনি বন্দি অবস্থায় মারা গেছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক