1. Home
  2. বিশ্ব
  3. ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

0
  • 20 hours ago,

আরব সংবাদমাধ্যম A-Sharq Al-Awsat দাবি করেছে, গত রাতের (১৫ মে) ইজরায়েলি হামলায় হামাসের আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেছেন।

আল-হাদ্দাদ ২০২৫ সালের মে মাসে মুহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি এর আগে ২০২৪ সালের জুলাইয়ে মুহাম্মদ দেইফ নিহত হওয়ার পর আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ ছিলেন আল কাসাম বিগ্রেডের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং গাজায় বেঁচে থাকা শীর্ষ নেতৃত্বের একজন।

তিনি ৭ অক্টোবরের অভিযানের পরিকল্পনাকারীদের একজন ছিলেন এবং হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

৭ অক্টোবরের পর যুদ্ধ চলাকালে তিনি একাধিক গোপন স্থানে অবস্থান করতেন এবং গাজায় জিম্মি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরুদ্ধে ছিলেন। অর্থাৎ আমেরিকা এবং ইজরায়েলের শর্ত না মেনে যেকোনো মূল্যে হামাসের অস্তিত্ব টিকিয়ে রাখার পক্ষে ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক