1. Home
  2. বিশ্ব
  3. ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

0
  • 17 hours ago,

চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফেরার পর তার শীর্ষ উপদেষ্টা ও কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে দ্যা নিউইয়র্ক টাইমস।

মূলত চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যদিও ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, তবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক পরিকল্পনাকারীরা ইরানের বিরুদ্ধে আরও বড় বিমান হামলার বিষয়েও আলোচনা করেছেন।

এছাড়া ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিশেষ বাহিনীর (Special Operations) অভিযান চালানোর সম্ভাবনাও বিবেচনায় আছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক