1. Home
  2. বিশ্ব
  3. কিউবার ড্রোন সক্ষমতা নিয়ে বাড়ছে মার্কিন উদ্বেগ
কিউবার ড্রোন সক্ষমতা নিয়ে বাড়ছে মার্কিন উদ্বেগ

কিউবার ড্রোন সক্ষমতা নিয়ে বাড়ছে মার্কিন উদ্বেগ

0
  • 2 hours ago,

কিউবা ২০২৩ সালের পর থেকে রাশিয়া ও ইরান থেকে সংগ্রহ করা ৩০০টিরও বেশি সামরিক ড্রোন অর্জন করেছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানিয়েছে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অক্সিওস।

কিউবা এসব ড্রোন ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যার লক্ষ্য হতে পারে গুয়ানতানামোতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সক্ষমতার এসব ড্রোন কিউবার বিভিন্ন কৌশলগত স্থানে মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে কিউবার কর্মকর্তারা সম্প্রতি রাশিয়ার কাছে অতিরিক্ত আরো সামরিক সরঞ্জাম চেয়েছেন বলেও জানা গেছে।

যদিও মার্কিন কর্মকর্তারা মনে করেন যে কিউবা এখনই সামরিক হুমকি তৈরি করছে না, তবুও যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের এত কাছাকাছি ড্রোন যুদ্ধ সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে তারা উল্লেখ করেছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক