1. Home
  2. বিশ্ব
  3. ট্রাম্পের বিপুল শেয়ার লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক
ট্রাম্পের বিপুল শেয়ার লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক

ট্রাম্পের বিপুল শেয়ার লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক

0
  • 5 hours ago,

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ট্রাম্প এবং তার উপদেষ্টারা ৩,৭০০–এর বেশি শেয়ার লেনদেন করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এসব লেনদেনের মোট পরিমাণ কয়েক কোটি ডলারে পৌঁছেছে এবং এতে এমন বহু কোম্পানি জড়িত ছিল যেগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে।

এনভিডিয়া, মাইক্রোসফট, বোয়িং, ওরাকল, অ্যামাজন, মেটা, ইনটেল, নেটফ্লিক্স ও কস্টকো এর মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক লেনদেন হয়েছে। এমনকি গড়ে প্রতিদিন ৪০টির বেশি লেনদেন করা হয়েছে।

এই তথ্য প্রকাশের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ ট্রাম্প এখনো তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিকানা ধরে রেখেছেন এবং সম্পদ কোনো ব্লাইন্ড  “blind trust”–এ স্থানান্তর করেননি।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ও বিল ক্লিনটন তাদের সম্পদ blind trust–এ রেখেছিলেন।

অন্যদিকে ওবামা এবং বাইডেন দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত শেয়ার লেনদেন থেকে বিরত ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক