1. Home
  2. বিশ্ব
  3. ইউরোপ
  4. চীনের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন আনছে নতুন নীতি
চীনের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন আনছে নতুন নীতি

চীনের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন আনছে নতুন নীতি

0
  • 2 months ago,

গুরুত্বপূর্ণ শিল্পখাতে কোম্পানিগুলোকে সরবরাহ চেইন বৈচিত্র্যময় করতে এবং চীনের ওপর নির্ভরতা কমাতে নতুন নিয়ম প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই দাবি করেছে ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রস্তাবিত নীতিমালার আওতায় রাসায়নিক ও শিল্প খাতের কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অন্তত তিনটি ভিন্ন সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করতে হতে পারে।

একই সঙ্গে কোনো একক সরবরাহকারীর কাছ থেকে মোট কেনাকাটার পরিমাণ প্রায় ৩০–৪০ শতাংশের বেশি না রাখার সীমাও নির্ধারণ করা হতে পারে। বাকি সরবরাহ ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে নিশ্চিত করতে হবে।

ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, চীনের রপ্তানি সীমাবদ্ধতা এবং রাষ্ট্র-সমর্থিত শিল্প সম্প্রসারণ নিয়ে উদ্বেগের পর এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে কৌশলগত ঝুঁকি কমানো যায়।

প্রস্তাবিত নিয়ম শুধু চীন নয়, অন্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার থেকে হিলিয়াম সরবরাহ এবং কঙ্গো ও ইন্দোনেশিয়া থেকে কোবাল্ট আমদানির ওপর নির্ভরতা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক