তুরস্কের ‘ইফেস-২০২৬’ সামরিক মহড়া : দেশের বাইরে এই প্রথম
- 1 day ago,
তুরস্কের সামরিক মহড়া ‘ইফেস-২০২৬’-এ একটি কোর ইউনিট নিয়ে অংশ নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের পর এই প্রথমবারের মতো সিরিয়ার সীমানার বাইরে কোনো সামরিক মহড়ায় যোগ দিল বাহিনীটি। তথ্যসূত্র: ক্ল্যাশ রিপোর্ট
পাশাপাশি, এক পতাকার নিচে দাঁড়িয়ে পূর্ব ও পশ্চিম অংশের ৫০২ জন সেনাসদস্য নিয়ে মহড়ায় অংশ নিচ্ছে লিবিয়া, যা তাদের জন্যও দেশের বাইরে প্রথম সামরিক প্রশিক্ষণ।
তুরস্কের আয়োজিত এ বছরের সবচেয়ে বড় এই সম্মিলিত লাইভ-ফায়ার মহড়ায় প্রায় ৫০টি দেশের ১০ হাজারেরও বেশি সেনাসদস্য ও পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক