1. Home
  2. বিশ্ব
  3. ইরানে মার্কিন পাইলটদের উদ্ধার অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
ইরানে মার্কিন পাইলটদের উদ্ধার অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

ইরানে মার্কিন পাইলটদের উদ্ধার অভিযান নিয়ে সিনেমা নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

0
  • 2 months ago,

ইরানে দুই মার্কিন পাইলটকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে মার্কিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এবং মার্কিন পরিচালক মাইকেল বে। এমনটাই জানিয়েছে হলিউড, চলচ্চিত্র, টিভি, স্ট্রিমিং এবং বিনোদন শিল্পের খবর প্রকাশ করা মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ডেডলাইন (Deadline)। 

ঘটনাটি হলো, কিছুদিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “অপারেশন এপিক ফিউরি” চলাকালে, যখন একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তখন এই বিমানের দুজন পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ইরানের ভিতরে যে অভিযান চালিয়েছিল সেটি।

মাইকেল বে জানান, তার কর্মজীবনে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও সামরিক সদস্যদের সঙ্গে “অসাধারণ অংশীদারিত্ব” বজায় রেখেছেন।

তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই প্রকল্পে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতাও থাকতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক