ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে ইরান ইস্যুতে উত্তেজনাপূর্ণ ফোনালাপ
- 13 hours ago,
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আনা নতুন ইরান শান্তি প্রস্তাব নিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে বলে জানান মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ।
ট্রাম্প এখনো বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করতে চান।
বারাক রাভিদের সূত্রগুলো আরও জানিয়েছে, ফোনালাপের পর নেতানিয়াহু গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক