আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা হতে পারে
- 2 hours ago,
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সব ধরনের সংঘাত বন্ধে আগামীকাল রবিবারের মধ্যে একটি শান্তি চুক্তি ঘোষণা করতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমস।
রোববার বিকেলের মধ্যেই এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোরে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয় এবং পরে তা দুই দেশের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
খসড়া অনুমোদনের প্রক্রিয়ায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, উইটকফ এবং কুশনার।
এখন উভয় দেশের নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক