পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সে উদ্দেশ্যে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। বুধবার (৩০ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে বিস্তারিত...
কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের স্থানীয় সময় সকাল ১০টায় আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। এ সময় তিনি তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে আসা জাতীয় চার নারী ক্রীড়াবিদকে সবার বিস্তারিত...
বার্সেলোনার জার্সিতে রোজা রেখে খেলে কিছুদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন লামিন ইয়ামাল। এবার তিনি স্পেন জাতীয় দলের হয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ইতিহাস গড়ার পথে তিনি। আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা বিস্তারিত...
তাসকিন আহমেদ সেঞ্চুরি করেছেন! তা তিনি করতেই পারেন, ব্যাটিং তো মোটামুটি পারেনই। তবে ব্যাট হাতে নয়, বাংলাদেশের জাতীয় দলের পেসার সেঞ্চুরি করেছেন বল হাতে রান বিলানোর। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে রান বিলানোর সেঞ্চুরি করা তাসকিন নতুন রেকর্ডও গড়েছেন। বিকেএসপিতে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বিস্তারিত...
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। ফিরতি লেগের ম্যাচটি ঢাকায়, ১৮ই নভেম্বর। এই ম্যাচ দুটি আয়োজন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহ সভাপতি ফাহাদ করিম। আগামী ৫ মার্চ প্রস্ততি ক্যাম্প করতে সৌদি আরব যাবে বিস্তারিত...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো অংশ নিয়েই বিশ্ব রেকর্ড গড়লেন আফগানিস্তানের তারকা ওপেনার ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন আফগান এই ওপেনার। বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা। দলীয় ৮.৫ ওভারে বিস্তারিত...
চ্যাম্পিয়নস ট্রফির দল চূড়ান্ত করার শেষ দিন ছিল মঙ্গলবার। এ দিন বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া ও ভারত দল। ভারত হারিয়ে ফেলেছে পেস আক্রমণের মূল ভরসা যশপ্রীত বুমরা। চোটের কারণেই ছিটকে গেলেন ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসতে যাচ্ছে জানা গিয়েছিল আগেই, কামিন্স-হ্যাজলউডরা ছিটকে পড়েছিলেন। তবে কাল শেষ মুহূর্তে বাঁহাতি পেসার মিচেল স্টার্কও বিস্তারিত...
টেস্টে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হার। যেটি ছিল ঘরের মাঠে এই সংস্করণে এক যুগ পর ভারতের সিরিজ হার। এরপর ভারত হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতেও (৩-১)। তাতে টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগেই বাদ। বাজে সময় কাটানো ভারতের এই টেস্ট দলকে কথা দিয়েই বিস্তারিত...
ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের অনুশীলনে নামার আহ্বানে সাড়া দেননি তারা। বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে চান না কোচও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘোর সংকটে নারী ফুটবল। সূত্রে জানা গেছে, নিরুপায় বাফুফে সভাপতি শেষ পর্যন্ত বিষয়টি ছেড়ে দিচ্ছেন বাফুফের নির্বাহী কমিটির ওপর। এই সপ্তাহে এক সভায় বিস্তারিত...
‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আমার হেনা কোথায়?’-সামাজিক মাধ্যমে বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার সংলাপটি গত কদিন ধরেই ভাইরাল। কোনো কিছু নিয়ে বিদ্রুপ করতে অনেকেই সংলাপটিকে সাজাচ্ছেন নিজের মতো করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও লেগেছে এর ছোঁয়া। মিরপুরে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের রোমাঞ্চে জয় পেয়েছে চিটাগাং কিংস। রুদ্ধশ্বাস জয়ের পর চিটাগংয়ের ড্রেসিংরুমে খুশির আবহ। মজা বিস্তারিত...