আর মাত্র এক মাস। তারপরই হামজা চৌধুরীর অভিষেক হবে বাংলাদেশের হয়ে। সেজন্যে বাফুফেও বেশ আটঘাট বেঁধে নেমেছে। তাকে বাংলাদেশে বরণ করে নিতে নিচ্ছে বাড়তি উদ্যোগ। হামজাকে একটু আগেভাগে দেশে এনে বরণ করে নেওয়ার ভাবনা আছে বাফুফের। যে কারণে লেস্টার সিটির সঙ্গে আলোচনা হচ্ছিল। তবে জানুয়ারিতে হামজার ক্লাব বদলে যাওয়ায় এখন শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে আলোচনায় বসতে বিস্তারিত...
বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। মাত্র এক বছর দায়িত্ব পালন করার পর কোচিং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। অবসরের পর থেকেই কোচিংয়ে মনোযোগী ছিলেন হান্নান। বয়সভিত্তিক দলে সফলতার পর গত বছর জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনেও ভূমিকা রেখেছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র বিস্তারিত...
দেশের মেয়েদের ক্রিকেটে চলছে সুসময়। আজ সকালেই বাংলাদেশে নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছে। এবার অনূর্ধ্ব ১৯ দল জয় পেল স্কটল্যান্ডের বিপক্ষে। মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ বিস্তারিত...
চলতি বছর জুনেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মোহাম্মদ সালাহর। তিনি চাইলে এখনই অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে কথা বলতে পারেন। তবে তাকে কষ্ট করে ক্লাব খুঁজতে হবে না, বরং ক্লাবই তাকে খুঁজে নেবে। এরই মধ্যে বিশ্বরেকর্ড পারিশ্রমিক দিয়ে তাকে দলভুক্তির পরিকল্পনা করছে সৌদি প্রো লিগের দল আল-হিলাল। ৩২ বছর বয়সী মিসরীয় বিস্তারিত...
ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলা নিয়ে কদিন ধরেই আলোচনায় নেইমার। শুরুতে নেইমারের মায়ামিতে যাওয়ার খবরটি গুঞ্জন আকারে শোনা গেলেও পরে মেসি–সুয়ারেজের সঙ্গে খেলার কথা নেইমার নিজেই জানান। সিএনএনকে দেওয়া নেইমারের সেই সাক্ষাৎকারের পরই মূলত নতুন করে ডালপালা মেলতে শুরু করে গুঞ্জন। তবে বার্সেলোনার সেই ‘এমএসএন’ ত্রিফলা আক্রমণভাগের ফেরা নিয়ে তৈরি হওয়া বিস্তারিত...
প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই উনাকে সহযোগিতা করব। প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করে বলেন,আমরা আইনশৃঙ্খলার দেখভাল করছি। কিন্তু আমাদের ১/১১–এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনাসদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। বিস্তারিত...
নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে শুধু জয় নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশ নারী দলের। মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সের সৌজন্যে তা পেয়েছে নিগার সুলতানার দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় আগে ব্যাট করে মুর্শিদা খাতুন (৮০) ও অধিনায়ক নিগার সুলতানার (৬২) ফিফটিতে বাংলাদেশ ২ উইকেটে ১৯১ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। বিস্তারিত...
কোপা আমেরিকার ফাইনালে আগামী সোমবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে লিওনেল মেসি জানালেন, চাপ নেই এখন বরং শান্ত আছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি। বরাবরের মতো (ফাইনালের) দিনটির অপেক্ষায় আছি। আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এর কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি।’ এখন মুহূর্তগুলো উপভোগ বিস্তারিত...