1. Home
  2. জাতীয়

জাতীয়

‘জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না’: উপদেষ্টা নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও পরিবারের কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এটা চাকরিতে কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি জানান, জুলাই শহীদ বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, বাদ পড়ছে ১৬ লাখ মৃত ভোটার : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ডে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৬ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির আয়োজন বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। ১০০ স্কোরের মধ্যে ২৩ পেয়েছে বাংলাদেশ। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর কার্যালয়ে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রসচিব

যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অপারেশন ‘ডেভিল হান্ট’–এর মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অভিযানে চাঁদাবাজ, মাদক কারবারী নয়, যারা অস্থিতিশীলতার সঙ্গে জড়িত, তাদের ধরা হবে। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হবে, তত দিন এই অভিযান পরিচালিত হবে বলে জানান নাসিমুল গনি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

সামাজিক বনায়নে দেশীয় গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না। আকাশমণি ও ইউক্যালিপটাস নয়, দেশীয় গাছ লাগাতে হবে। আজ রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা একথা বলেন। তিনি বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

পুনর্বহাল হচ্ছেন আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদরা

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি ( মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরে বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা

সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। বিস্তারিত...

একমাস বাড়ানো হলো নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা